রহস্যময় সেই দেহ খণ্ডগুলোর পর এবার মিললো মাথার খুলি

0

গত ৮ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল মির্জাপুরের সাইফ চা বাগানের একটি পরিত্যক্ত জায়গায় একটি মাথার খুলি পাওয়া যায়। পরে শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুনের সাথে কথা বলে জানা যায় যে, স্থানীয় চা শ্রমিকেরা বাগানে কাজ করবার সময় বাগানের ভিতরে একটি পরিত্যক্ত জায়গায় মানুষের মাথার খুলি দেখতে পান। পরবর্তীতে বাগান থেকে ফোন করে থানায় জানালো হলে পুলিশ গিয়ে সন্ধ্যার সময় খুলিটি থানায় নিয়ে আসে।


ওসি সাহেব আরো বলেন যে, “যেহেতু ওই এলাকার আশপাশেই কিছুদিন আগে অজ্ঞাত এক নারীর অনান্য অঙ্গগুলো পাওয়া গেছে, তাই ধারণা করা হচ্ছে এটিও ওই নারীর মাথার খুলিই হবে। তবে এখনও একটি পা পাওয়া যায়নি। বাগানে পাওয়া মাথার খুলির সাথে কয়েকদিন আগে উদ্ধারকৃত নারীর দেহাবিশেষ এর ডিএনএ পরীক্ষা করেও দেখা হবে বলে তিনি জানান।


প্রসংগত গত ২১ জুন সোমবার সকালে শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রামে একটি কচুক্ষেত থেকে এক নারীর পা ও উরু পাওয়া যায়। পরে ওইদিনই বিকালে ঐ গ্রামের প্রায় দেড় কিলোমিটার দূরে দুই বাঁশ ঝাড়ে পাওয়া যায় দুটি হাতের খণ্ড। পরদিন ২২ জুন মঙ্গলবার আরো প্রায় ৮ কিলোমিটার দূরে বৌলাছড়ার পাহাড়ি এলাকায় পাওয়া যায় গলা থেকে কোমরের অংশ। কিন্তু কে বা কারা এগুলি খণ্ড করে বিভিন্ন জায়গায় ফেলে গিয়েছে বা এই অজ্ঞাত নারী কে সে সম্পর্কে কিছুই এখনো পর্যন্ত জানা যায়নি।