সহিংসতা করলে উপযুক্ত জবাব পাবে: ওবায়দুল কাদের

0
সহিংসতা করলে উপযুক্ত জবাব পাবে

আজ বুধবার উত্তরায় মেট্রোরেলের কাজ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল জামায়াতের ডাকা হরতাল সহিংস রূপ নিলে উপযুক্ত জবাব দেওয়া হবে।

সহিংসতা করলে উপযুক্ত জবাব পাবে

তিনি বলেন, জামায়াতের হরতাল সহিংস রূপ নিলে জবাবও হবে সেরকম। উপযুক্ত জবাব দেওয়া হবে। তাদের সহিংসতার কোনো পজেটিভ রেজাল্ট নেই।

আওয়ামী লীগ নেতা-কমীরা হরতাল প্রতিরোধে মাঠে থাকবে কি না প্রশ্নের জবাবে কাদের বলেন, কোনো প্রয়োজন নেই। সেই অবস্থা বিরোধীদের এখন নেই। সহিংসতা করলে উপযুক্ত জবাব তারা পাবে।

তিনি বলেন, সহিংসতা সৃষ্টি করে কোনো আন্দোলন সফল করা যায় না সেটা জানুয়ারির নির্বাচনউত্তোর পরিস্থিতিতে প্রমাণ হয়ে গেছে। বিএনপি এবং তার সহযোগীরা জনগণ থেকে বিচ্ছিন্ন। সহিংস রাজনীতির কোনো পজেটিভ রেজাল্ট নেই।

আগামী ছয় মাসের মধ্যে মেট্রোরেল দৃশ্যমান হবে বলে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মেট্রোরেলের কাজের অগ্রগতি এখন পর্যন্ত ১০ থেকে ১২ ভাগ শেষ হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলার আলমগীরের দেয়া বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, উনি হতাশ হয়ে চোখের জল ফেলছেন। তার চেয়ারপার্সন কবে আসবেন তা কেউ জানে না। তাই তিনি কখনও এটা কখনও সেটা বলে নেতাকর্মীদের চাঙা রাখার চেষ্টা করছেন।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের কাজ শুরুর পর হলি আর্টিজানের ঘটনা একটু পিছিয়ে দিয়েছে। কিন্তু জাইকার ফান্ডিং বন্ধ হয়নি। কাজ এখন পুরোদমে চলছে। কাজে কোনো গাফিলতি নেই। জাইকার পুরো টিম কাজ করে যাচ্ছে।

পদ্মাসেতুর সঙ্গে তুলনা করে তিনি বলেন, পিলারের ওপর স্প্যান বসানোর পর পদ্মাসেতু যেভাবে দৃশ্যমান মেট্রোরেলও আগামী ছয় মাসের মধ্যে একইভাবে দৃশ্যমান হবে। ২০১৯ সালে প্রথম পর্যায়ে আগরগাঁও পর্যন্ত এরপর ২০২০ সালে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত শেষ হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে