সীতাকুণ্ডে ট্রেন পিকআপ সংঘর্ষ, আধা-ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

0
সীতাকুণ্ডে ট্রেন পিকআপ সংঘর্ষ, আধা-ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সোমবার ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মালবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ইয়াকুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার আধঘণ্টা পর থেকেই আবার ঢাকা-চট্রগ্রাম রোডে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুর পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ইয়াকুবনগর এলাকায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী পিকআপের সংঘর্ষ হলে আধা ঘণ্টা ঢাকা-চট্রগ্রাম রোডে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ১২টা ১৫ মিনিটের দিকে ওই ট্রেনটি আবারো চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। তবে আল্লাহর রহমতে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরা ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একটি দল পাঠিয়েছি। তারা মালবাহী পিকআপটি আটক করতে পারলেও এর ড্রাইভার এখনো পলাতক রয়েছে। তবে এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’