সড়ক দুর্ঘটনায় একই সাথে প্রাণ গেলো দুই বন্ধুর

0
সড়ক দুর্ঘটনায় একই সাথে প্রাণ গেলো দুই বন্ধুর

মঙ্গলবার দুপুরে ফেনীর ছাগলনাইয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের হিছাছড়া ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত দুই বন্ধুর একজন ছাগলনাইয়া বাজারের জনি স্টোরের মালিক তাজুল ইসলামের ছেলে রনি (৩২) এবং অপরজন বাঁশপাড়া গ্রামের ব্যবসায়ী মো. সেলিমের ছেলে রিক্সন (২৮)। নিহত দুজনই ব্যবসায়ী।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার এসআই জাহাঙ্গীর দর্জি বলেন, ‘দুপুর ১২টার দিকে মোটরসাইকেল করে রনি ও রিক্সন ছাগলনাইয়া থেকে চাঁদগাজীর দিকে যাচ্ছিলেন। এ সময় তারা হিছাছড়া ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই রনি মারা যান। অপরদিকে রক্তাক্ত অবস্থায় রিক্সনকে উদ্ধার করে ছাগলনাইয়া হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। পরবর্তীতে পুলিশ ঘাতক ট্রাক জব্দ ও চালক মো. ফারুককে আটক করেছে।’