২য় ওয়ানডেতে ডি ভিলিয়ার্সের এর চমক

0
২য় ওয়ানডেতে ডি ভিলিয়ার্সের এর চমক

সেঞ্চুরি পূরণ করলেন এবি ডি ভিলিয়ার্স। শতরান পূরণ করতে তিনি বল খেললেন ৬৮টি। ওয়ানডে ক্রিকেটে এটি তার ২৫তম সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৫৫ রান। এবি ডি ভিলিয়ার্স ১০৯ রান করে ও জেপি ডুমিনি ৬ রান করে অপরাজিত আছেন।

২য় ওয়ানডেতে ডি ভিলিয়ার্সের এর চমক

পার্লে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এখন টস হেরে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের ১৮তম ওভারে সাকিব আল হাসানের বলে সাজঘরে ফিরেন কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিস। এরপর ইনিংসের ৩৬তম ওভারের শেষ বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হাশিম আমলা। এক্ষেত্রে বোলার ছিলেন রুবেল হোসেন। ফেরার আগে আমলা করেন ৮৫ রান।

বাংলাদেশ আজ একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। গত ম্যাচে ইনজুরির কারণে না খেললেও আজ একাদশে আছেন তামিম ইকবাল। সিরিজের প্রথম ম্যাচে দশ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে