৫ হাজার ইসরায়েলিকে নাগরিকত্ব দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে আমিরাত

0

ইসলামি জিহাদ আন্দোলন অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত প্রায় পাঁচ হাজার ইসরায়েলিকে নাগরিকত্ব দিয়ে ফিলিস্তিনি জাতি ও মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

ইসলামি জিহাদের মুখপাত্র তারিক সালমি ইয়েমেনের আল-মাসিরা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ জানান। তিনি এ সাক্ষাৎকারে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আরব আমিরাতসহ অন্যান্য আরব দেশকে তাদের ভুলগুলো পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে যখন ফিলিস্তিনি জনগণের শক্তিমত্তা এবং তেল আবিবের ‘অজেয়’ থাকার মিথ্যা দাবি প্রমাণিত হয়েছে ঠিক তখনিই তখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আরব দেশগুলোর দুর্বলতা প্রকাশ করা একদমই উচিত হবে না।

আবুধাবিকে বিশ্বাসঘাতক ও আপসকামী সরকার বলেও অভিহিত করেছেন তারিক সালমি।

উল্লেখ্য, এমিরাটস লিকস ওয়েবসাইট এর খবর অনুসারে, সর্বশেষ তিন মাসে প্রায় ৫,০০০ ইসরায়েলি সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব লাভ করেছে। সংযুক্ত আরব আমিরাত বিদেশিদেরকে নাগরিকত্ব দেওয়ার বিধান রেখে আইন সংশোধন করার পরপরই ইহুদিবাদীদেরকে এই সেবাটি দেওয়া হয়েছিল। এর আগে বিদেশিদেরকে নাগরিকত্ব গ্রহণের সুযোগ দিত না সংযুক্ত আরব আমিরাত।

বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এমিরাটস লিক্স জানিয়েছে, পুঁজি বিনিয়োগের অজুহাতে দুবাই ও আবুধাবিতে ইসরায়েলি নাগরিকদের আনাগোনা বর্তমানে ব্যাপকভাবে দেখা যাচ্ছে ল।

সূত্রগুলো আরো জানিয়েছে, ইসরায়েলিরা তাদের নিজস্ব নাগরিকত্ব ত্যাগ না করেই আরব আমিরাতের নাগরিকত্ব গ্রহণ করার সুবিধা লাভ করেছে। এই নাগরিকত্ব লাভের ফলে ইহুদিবাদীরা এখন অনায়াসে এবং অগ্রিম ভিসা গ্রহণ করা ছাড়াই পারস্য উপসাগর ও আরব দেশগুলো সহজেই অতিক্রম করতে পারবে।