নাটোরে বোমা নিষ্ক্রিয়ের মাধ্যমে দূর হলো আতঙ্ক

0

নাটোরের গুরুদাসপুরে লাল টেপে মোড়ানো ৪টি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করার মাধ্যমে দূর হলো গ্রামবাসীর আতঙ্ক।

গতকাল সকালে গুরুদাসপুর পৌর এলাকার উত্তর নারিবাড়ি মহল্লার নজরুল ইসলামের কীটনাশকের দোকানের সামনে পলিথিন ব্যাগে লাল টেপে মোড়ানো বোমা ৪টি দেখে গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলেন। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হতে না পেরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। বিকালে ঢাকা ও রাজশাহী থেকে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা চালিয়ে রাত ৮টার দিকে ওই চারটি বোমা ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করে এবং আলামত নিয়ে যায়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ঘটনা প্রসঙ্গে জানান, “বোমাগুলো স্বল্পমাত্রার লোকাল মেট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবেই তৈরি করা হয়েছে বোম ৪টি।”

এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে চরম আতঙ্ক ও উৎকন্ঠা বিরাজ করছিল। বোমা নিষ্ক্রিয় করার পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।