আসন্ন ঈদ উপলক্ষে নয় দিনের জন্য কঠোর লকডাউনের সকল বিধিনিষেধ স্থগিত রাখল সরকার।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে এ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে৷ এতে বলা হয়, আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল ধরণের লকডাউনজনিত বিধিনিষেধ শিথিল করা হল।
কারণ হিসেবে বলা হয়েছে, “পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
কিন্তু লকডাউন স্থগিত থাকা সময়েও জনগণকে সবসময় করোনা থেকে সতর্ক থাকতে, মাস্ক পরতে ও করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি ‘কঠোরভাবে’ অনুসরণ করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো জানানো হয়, ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত পূর্বের কঠোর বিধিনিষেধগুলো পুনরায় বহাল করা হবে।














