দেশে নতুন করে তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে তিনটি থানাকে উপজেলা করা হবে সেগুলো হলো কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। এই তিনটি সহ দেশে মোট উপজেলা হচ্ছে ৪৯৫টি।
এ ছাড়াও সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে করা হয়েছে শান্তিগঞ্জ।
সোমবার জাতীয় বাস্তবায়ন কমিটির প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে করে এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।














