মঙ্গলবার দুপুরে ভারী বর্ষণে পাহাড়ধসে কক্সবাজারের উখিয়ায় পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া এ সময় আরো কয়েকজন আহতও হয়েছেন।
১০-নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
অপরদিকে একই দিনে ৮-নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা সাংবাদিকদের জানান, গতকাল থেকে ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ধস ও পানিতে ডুবে মোট ৬ জন রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।














