এবার করোনায় মারা গেলেন মাগুরার সিরাজ সুজা

0
এবার করোনায় মারা গেলেন মাগুরার সিরাজ সুজা

রোববার বিকেলে করোনা আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মাগুরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা ৪ জুলাই থেকে ঢাকার মহাখালী ডিএনসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। রোববার বিকাল ৫টার দিকে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ মাগুরা মহকুমা শাখার সাবেক সাধারণ সম্পাদক পরবর্তীতে মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ডক্টর বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলম, জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান ফণি, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

পারিবারিক সূত্রমতে, মাগুরা পৌঁছানোর পর সোমবার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।