বৃহস্পতিবার দিনগত রাতে চাঁদপুর হাজীগঞ্জ বাজারের কাপড়িয়াপুট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও ৪৭০ পিস চাই জালসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
আটককৃত দুই স্থানীয় ব্যবসায়ীর একজনের নাম অর্জুন দেবনাথ (৪০) এবং অপরজন গৌতম দেবনাথ (৩০)।
এ বিষয়ে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালালে সে সময়ে বাজারের দুটি দোকান ও দুটি গোডাউন থেকে অবৈধ ৩৩ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৭০ পিচ চাই জাল উদ্ধার করে দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এনামুল হাসান তাদের ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন এবং একই সাথে ওই সকল জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।














