চোরাই মোটরসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার

0
চোরাই মোটরসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার

চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সোমবার অভিযান চালিয়ে পুলিশ একটি চোরাই মোটরসাইকেলসহ মো. আলী আকবর (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে।

ঘটনার দিন দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার মধ্যম শহীদনগর স্বপ্ন নিবাস নামে একটি ভবন থেকে পশ্চিম শহীদনগর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র আলী আকবরকে গ্রেফতার করা হয়।

পুলিশ গণমাধ্যমকে বলেন, থানার শহীদনগর এলাকার একটি ভবনে চোরাই মোটরসাইকেল রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে সেখান থেকে মোটরসাইকেলটি সহ চোরাইকাজে জড়িত আলি আকবর নামক এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান সাংবাদিকদের জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই গ্রেফতার আলী আকবর চোরাইকাজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেন তিনি।