শাহ আমানত বিমানবন্দর থেকে ২৫২ কার্টুন সিগারেট জব্দ

0
শাহ আমানত বিমানবন্দর থেকে ২৫২ কার্টুন সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার সদস্যরা দুবাইফেরত আনিসুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২৫২ কার্টন বিদেশে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করে।

বন্দর সূত্র হতে জানা যায়, আনিসুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামে জেলার লোহাগাড়া উপজেলায়। আজ সকাল ৭টার দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২৫২ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেন।

শাহ আমানত বিমানবন্দরে উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘জব্দকৃত ২৫২ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেটসহ আনিসুল ইসলামকে বিমানবন্দর কাস্টমস হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে।’