কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত

0
কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত

কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত

আজ রবিবার গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানান।

খবরে বলা হয়, কানাঙ্গা নগরী থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কাসাই সেন্ট্রাল প্রদেশে রবিবার এ দুর্ঘটনা ঘটে। দেম্বা ভূ-খণ্ডের প্রশাসক জোয়াকিম লিকাকা বলেন, ‘ট্রেনটি রাত তিনটার দিকে লাইনচ্যুত হয়। এ সময় দুই নারী ও এক শিশু লাফ দেয়ার চেষ্টা করলে দুর্ভাগ্যবশত ট্রেনে কাটা পড়ে মারা যায়।’

দুর্বল ব্যবস্থাপনার কারণে ডিআর কঙ্গোতে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। দেশটিতে গত নভেম্বর মাসে লুয়ালাবা প্রদেশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৩৫ জন প্রাণ হারায়।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে