এবার সেতুর কাজে শ্রমিকের মৃত্যু!

0

গত পরশু মাঝরাত থেকে নারায়ণগঞ্জের জুস ফ্যাক্টরীর শ্রমিকদের মৃত্যু আহাজারী দেখতে না দেখতেই গতকাল নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট এলাকার মধুমতি নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ করতে গিয়ে মৃত্যু হয় একজন নির্মাণ শ্রমিকের।


জানা যায়,বাহাদুর শেখ (৪১) নামক ঐ শ্রমিক ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার এলেঙ্গা গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার সকাল ১০টার দিকে বাহাদুর শেখ মধুমতি নদীর ওপর নির্মাণাধীন কালনা সেতুর নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এমন সময়ে হঠাৎ সেতুর কাজে ব্যবহৃত একটি বড় লোহার পাত বাহাদুর শেখের গায়ের ওপর পড়ে এবং তিনি মারাত্মকভাবে জখম হন। 


এ সময় তার সাথে কর্মরত অন্য শ্রমিকেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে নড়াইল সদর হাসাপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
পরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলন ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন।