কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনে ফখরুল

0
কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে চীন  গেছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করেছে।

কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনে ফখরুল

বুধবার দুপুর ২টা ৩৫ মিনিটে দুই সদস্যের প্রতিনিধিদলকে সাথে নিয়ে চায়না ইস্টার্ণ এয়ার লাইন্সের বিমানে করে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন মির্জা ফখরুল। প্রতিনিধিদলের সদস্যরা হলেন, সাংবাদিক মাহফুজউল্লাহ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে চীন গেছেন ফখরুল। বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এই সেমিনার অংশ নেবেন।

আগামীকাল বেইজিংয়ে শুরু হবে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনার। সেমিনার শেষে করে আগামী ৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব দেশে ফিরবেন বলে জানান শায়রুল কবির।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে