দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমিত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৯২৫ জনের।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৫২ হাজার ৪৭৮ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে।
দেশে এখনো পর্যন্ত কোভিড-১৯ সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা মোট ১১ লাখ ৯৪ হাজার ৭৫২। মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ৭৭৯ জনের। সুস্থের সংখ্যা ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। সর্বশেষ সময়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি N জনের মৃত্যু হয়েছে ৮৪ বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৬১ জন।














