কানাইঘাটে নিহতের সংখ্যা বেড়ে ৬

0
কানাইঘাটে নিহতের সংখ্যা বেড়ে ৬

অবৈধভাবে পাথর উত্তোলনের সময় সিলেটের কানাইঘাটে মাটিচাপায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েজন নিখোঁজ রয়েছেন।

কানাইঘাটে নিহতের সংখ্যা বেড়ে ৬

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাহিদ আহমেদ (১৩), শাকিল আহমেদ (১৬), মারুফ (১৭), শুক্কুর আলী (৪০), জাকির ও আব্দুল কাদির। নিহতরা সবাই বাংলাটিলা গ্রামের বাসিন্দা। হতাহত ব্যক্তিদের পুরো পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ জানান, নদীর তীরবর্তী বাংলাটিলার এলাকায় পানি কমে যাওয়ায় মাটির নিচ খুঁড়ে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। সকালে ওপর থেকে বড় এক টুকরো পাথর ধসে পড়ে। এতে ১৪ জন শ্রমিক মাটিচাপা পড়ে। পরে স্থানীয়রা চারজনের মরদেহ উদ্ধার করেছে।

এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ওসি আরো জানান, ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন তৎপরতা চালাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে