চুরি করতে গিয়ে একই সাথে গ্রেফতার হলেন মা ও মেয়ে

0
চুরি করতে গিয়ে একই সাথে গ্রেফতার হলেন মা ও মেয়ে

চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় ভিক্ষুক সেজে চুরি করতে গিয়ে মা ও মেয়ে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে থানার মৌলভীপাড়ার কামার গলি থেকে পুতুল বেগম (৪০) ও তার মেয়ে নারমিনকে (২০) গ্রেফতার করা হয়।

পুলিশ বলেন, গ্রেফতার মা-মেয়ে পেশাদার চোর। শহরের বিভিন্ন বাসা-বাড়িতে গিয়ে তারা ভিক্ষা করেন। ভিক্ষা দেয়ার জন্য যখন গৃহকর্তা বা গৃহকর্ত্রী ভেতরে যান তখনই মা-মেয়ে সুযোগ বুঝে ঘরের ভেতরে ঢুকে পড়েন এবং সামনে যা পান তাই নিয়ে আসেন।

ভেতর থেকে ভিক্ষা আনতে সাধারণত গৃহকর্তা বা গৃহকর্ত্রীর সর্বোচ্চ ২০ থেকে ৩০ সেকেন্ড সময় লাগে। এ সময়ের মধ্যেই হাতের সামনে যা পান তাই নিয়ে চলে আসেন পুতুল ও নারমিন। ভ্যানিটি ব্যাগ,মানি ব্যাগ, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি তাদের চুরির মূল টার্গেট। গত রোববার একই কায়দায় এক বাসায় মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে জানান, গ্রেফতার মা-মেয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগামী সোমবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।