ঝিনাইদহে ২৫ অক্সিজেন সিলিন্ডার দিলো যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন

0
ঝিনাইদহে ২৫ অক্সিজেন সিলিন্ডার দিলো যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন

ঝিনাইদহে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য ২৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ ইন্ক’ নামের একটি সংগঠন।

ঝিনাইদহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মজিবর রহমানের কাছে উক্ত সংগঠন এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

এ সময় সম্মেলন কক্ষে আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ, প্রবাসীদের পক্ষে সংগঠনের সহ-সভাপতি জাকারিয়া মিঠু, জাহিদুল ইসলাম, আবু জাফর ফিারোজ, সাইফুল রহমান মিঠু, ইদ্রিস আলী, এম সাইফুল মাবুদ প্রমুখ।

এছাড়া অনলাইনে নিউ ইয়র্ক হতে যুক্ত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি আব্দুল রহিম ও সাধারণ সম্পাদক হাবিব মো. আহসান।