পদ্মা অয়েলের সাবেক এমডি আবুল খায়ের গ্রেপ্তার

0

রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানি পদ্মা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

পদ্মা অয়েলের সাবেক এমডি আবুল খায়ের গ্রেপ্তার

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার সকালে গুলশানের বাসা থেকে আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গত এপ্রিলে চট্টগ্রামের সদরঘাট থানায় করা তিন কোটি আট লাখ ৫২ হাজার বেশি টাকা আত্মসাতের দুটি মামলার আসামি আবুল খায়ের।

দুদকের উপ সহকারী পরিচালক সিরাজুল হক জানান, আবুল খায়ের দুই সপ্তাহ আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন থেকে অবসরোত্তর ছুটিতে গেছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে