পরপর দুইটি বৌভাতে ১৫ হাজার টাকা জরিমানা

0
ভোলা Bhola

রবিবার দুপুরে করোনাভাইরাস মহামারীতে চলমান কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বৌভাতের আয়োজন করায় ভোলার দৌলতখানে দুইটি বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের তালুকদার বাড়ি এবং পৌরসভার বৌভাত অনুষ্ঠানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তারেক হাওলাদার জানান, মহামারী করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বৌভাতের আয়োজন করায় এই দুই বাড়ি থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এরপর তিনি করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সকলকে সামাজিক অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান।