পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

0
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

আজ সোমবার রাত সাড়ে আট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রেখেছেন ঘাট কর্তৃপক্ষ। এ সময় মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রীসহ ৫টি ফেরি আটকা পড়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

শত শত যানবাহন উভয় ঘাট পারের অপেক্ষায় রয়েছে। ফলে  প্রচণ্ড কুয়াশা ও শীতের মধ্য চরম দুর্ভোগে পরেছে যাত্রীরা।

বিআইডাব্লিউটি আরিচা কার্য়লয়ের এজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান,  আজ সন্ধার পর থেকে কুয়াশা পড়তে ছিল, রাত সাড়ে আটটার দিকে কুয়াশার কারণে ফগ লাইটে  নিকটবর্তী কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে উভয় ঘাটে পারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সাড়ির সৃস্টি হয়েছে।

কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও ওই কর্মকর্তা জানান।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে