পারমাণবিক জগতে প্রবেশ করছে বাংলাদেশ

0
পারমাণবিক জগতে প্রবেশ করছে বাংলাদেশ

রাশিয়ান ফেডারেশনের সহযোগিতায় ঈশ্বরদীর রূপপুরে পদ্মা নদীর তীরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। একই সাথে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ পারমাণবিক জগতে প্রবেশ করছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার পারমাণবিক চুলি­ বসানোর কাজের অর্থাৎ ফাস্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি কাজের উদ্বোধন করবেন।

পারমাণবিক জগতে প্রবেশ করছে বাংলাদেশ

প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর রাশিয়ার রাষ্ট্রিয় পারমাণবিক শক্তি কর্পোরেশন-রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচোভসহ রাশিয়া ও ভারত সরকারের উচ্চপদস্থরা এই অনুষ্ঠানে যোগ দিবেন।

আজ বুধবার রূপপুর প্রকল্প এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান বলেন, পারমাণবিক শক্তি হতে উৎপাদিত বিদ্যুৎ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। যা দেশের অর্থনীতির চাকাকে আরো সচল ও মজবুত করবে বলে তিনি আশা পোষণ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে