মাছের ওজন ২৮ কেজি!

0
মাছের ওজন ২৮ কেজি!

বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে একটি ভোল মাছ। গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়া এ মাছটির ওজন ২৮ কেজি।

শনিবার দুপুর ১২টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি কেনেন খুলনার এক মৎস্য পাইকার মো. জুয়েল।

মাছুম কোম্পানির মালিকানা ‘এফবি আলাউদ্দিন হাফিজ-৪’ ট্রলারের মাঝি আবু জাফর জানান, বৃহস্পতিবার গভীর সমুদ্রে জাল ফেললে জাল টেনে নিয়ে যাওয়া দেখে মনে হয় বড় কোনো মাছ আটকা পড়েছে। তাৎক্ষণিক তাঁরা জাল টানতেই বড় ভোল মাছটি পায়। সে সময় তারা আর দেরি না করে দ্রুত ঘাটে চলে আসে। পরবর্তীতে শনিবার সকাল থেকেই মাছ প্রকাশ্য ডাক শুরু হলে দুপুর ১২টার দিকে ওই মাছটি ৬ লাখ ৬১ হাজার মণ দরে ২৮ কেজির মাছটি ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।  

স্থানীয় প্রবীণ মৎস্য ব্যবসায়ীদের মতে, বিগত ৩০ বছরেও এতো বড় মাছ কেউ দেখেনি। এর আগে তারা ছোট ছোট মাছ খেয়েছেন, যা খুবই সুস্বাদু।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এ মাছের বালিশের চাহিদা সব জায়গায়ই অনেক বেশি।

প্রসঙ্গত এর পূর্বে, ২০২০ সালের ১৪ নভেম্বর সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দারের ট্রলারে ধরা পড়েছিল ২২ কেজি ওজনের একটি ভোল মাছ। যা পরে ৪ লাখ ৫০ হাজার টাকা মণ দরে ২২ কেজি আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছিল।