শেওড়াপাড়ায় ঠিকাদারি ব্যবসাইয়ীকে গুলি করে হত্যা!

0

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার সোমবার রাত ১০টার দিকে ইকবাল রোডে এ এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা।
হত্যা

নিহত ব্যাক্তি আনিসুর রহমান (৪৫) ঠিকাদারি ব্যবসায় জড়িত ছিলেন। শেওড়াপাড়া এলাকাতেই তার বাসা।

মিরপুর থানার এসআই মো. নুরুজ্জামান বলেন, গুলিবিদ্ধ আনিসুরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে স্বজনরা অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী পুলিশকে বলেছেন, শেওড়াপাড়ার ইকবাল রোডে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আনিসুর। দুই যুবক তাকে গুলি করে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া বলেন, আনিসুরের মাথা, কান, পিঠ ও হাতে গুলি লেগেছিল।

আনিসুরের খুনিদের ধরতে পুলিশ মাঠে কাজ শুরু করেছে বলে এসআই নুরুজ্জামান জানান

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে