১৩ ঘণ্টা পর ঢাকা ও উত্তরের সঙ্গে ট্রেন চালু

0

আজ শনিবার সকাল আটটার দিকে প্রায় ১৩ ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরের ট্রেন চলাচল আংশিক শুরু হয়েছে। ডাউন লাইনে ট্রেন চলছে। আপে বন্ধ রয়েছে। স্টেশনমাস্টার জানিয়েছেন পুরোপুরি ট্রেন চলাচল শুরু হতে দুপুর হতে পারে বলে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পোড়াদহ জংশনের কাছে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি। এরপর থেকে খুলনার সঙ্গে উত্তর ও ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পোড়াদহ জংশনের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম আজ সকালে বলেন, চারটি ট্রেন পোড়াদহের ওপর দিয়ে খুলনার দিকে চলে গেছে। উদ্ধারকারী ট্রেন এখনো কাজ শুরু করতে পারেনি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে