
একনজরে দেখে নেয়া যাক আজকে দেশ বিদেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সংবাদ।
* মেসিকে হারিয়ে পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
* সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
* কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯৫ রানে হারিয়ে প্রথম দল হিসেবে বিপিএল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ঢাকা ডায়নামাইটস।
* “তোমরা ফেইসবুক ব্যবহার করো, টেকনোলজি ব্যবহার করো, কিন্তু টেকনোলজিকে তোমাকে ব্যবহার করতে দিও না।” : তরুণ প্রজন্মের উদ্দেশ্যে ডঃ মুহম্মদ জাফর ইকবাল
* প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে ১৩ ডিসেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
* যুক্তরাষ্ট্রে দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ায় কাছাকাছি এলাকার ১৯০,০০০ অধিবাসী বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
* যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ফিলিস্তিনিরা শুক্রবার অধিকৃত পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমে ‘ক্ষোভ দিবস’ পালন করেছে।
* ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ শান্তিরক্ষী নিহত হয়েছেন।
* শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বিসিবির সঙ্গে চুক্তি শেষের আনুষ্ঠানিকতা সারতে ঢাকায় আসছেন চন্দিকা হাথুরুসিংহে।
* খুলনা টাইটান্সের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচে অপরাজিত ১২৬ রান করে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস গড়েছেন ক্রিস গেইল।
* অ্যাপলের চোখে বছরের সেরা চলচ্চিত্র ‘মোয়ানা’, সেরা গান এড শিরান-এর ‘শেইপ অফ ইউ’ এবং সেরা টিভি অনুষ্ঠান ‘গেইম অফ থ্রোনস’ এবং ‘দ্য ওয়াকিং ডেড’ নির্বাচিত হয়েছে।
.
.
——– ০৮ ডিসেম্বর, ২০১৭ ——–
এই ছিল আজকের উল্লেখযোগ্য কিছু ঘটনা। কোন খবরটি আপনার মনে বেশি দাগ কেটেছে? কেমন কাটলো আজ আপনাদের দিন?? জানতে চাই আজ নতুন যা শুনলেন, যা দেখলেন, যা করলেন, যা শিখলেন।












