আবার পেছালো বিএনপি সমাবেশের তারিখ!

0
আবার পেছালো বিএনপি সমাবেশের তারিখ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নির্ধারিত সমাবেশ কর্মসূচি আবার পিছিয়েছে বিএনপি। আগামী ১১ নভেম্বরের পরিবর্তে এই সমাবেশ ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের তিনি এ তথ্য জানান।

আবার পেছালো বিএনপি সমাবেশের তারিখ

ফখরুল বলেন, সমাবেশের অনুমতি এখনও পাইনি, আশা করছি অনুমতি পাবো। অন্যথায় প্রমাণিত হবে সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে।

গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশ পেছানো কথা জানিয়েছিলেন।

তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত ছিল বিএনপির। কিন্তু দেশে একটি আন্তর্জাতিক সম্মেলন (সিপিএ) অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে যাতে কোনও প্রকার সমস্যা না হয় সেজন্য আমরা ৮ নভেম্বরের পরিবর্তে ১১ নভেম্বর শনিবার সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে