গণটিকা কার্যক্রম পেছানোর সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের

0
CORONA VACCINE করোনা ভ্যাক্সিন

আগামী শনিবার শুরু হওয়ার কথা ছিল সারা দেশে গণটিকার কার্যক্রম। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সড়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে শনিবারই পরীক্ষামূলকভাবে গণটিকার কার্যক্রম শুরু হবে। ‍আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত পুরোদমে চলবে গণটিকার কার্যক্রম।

পূর্বঘোষণা অনুয়াযী, ৭ আগস্ট থেকে দেশে সপ্তাহব্যাপী কথা ছিল করোনার টিকাদান কর্মসূচি হওয়ার। প্রথম দিন প্রায় ৩২ লাখ টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছিল সরকার। ইতোমধ্যে টিকা দিতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেওয়া সম্পূর্ণ করা হয়েছে।

এদিকে কোন পর্যায়ে কয়টি করে টিকাকেন্দ্র হবে, কোথায় টিকা কেন্দ্রগুলো করা হবে, তাও ঠিক করা হয়ে গিয়েছে। প্রতিটি ইউনিয়নে সপ্তাহে দু’দিন নিয়মিত টিকাদান ঠিক রাখা হবে। এর বাইরে তিন দিন করোনার টিকা দেওয়া হবে।

এ বিষয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক জানান, একেক দিন প্রায় ৩২ লাখ ৩০ হাজার ৬০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। কর্মসূচির প্রথম দিন এ পরিমাণ টিকাই দেওয়া হবে। সারা দেশে ৮১ হাজার ১৬৫ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী এ কাজে নিয়োজিত।