চট্টগ্রামে কঠোর নিরাপত্তা বিপিএল ঘিরে

0
চট্টগ্রামে কঠোর নিরাপত্তা বিপিএল ঘিরে

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ইতোমধ্যে সমাপ্তি ঘটল দুই পর্বের খেলা। এর আগে সিলেট ও ঢাকায় অনুষ্ঠিত এ দুই পর্বে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার থেকে তৃতীয় পর্বের খেলা শুরু হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। খেলাকে ঘিরে চট্টগ্রামে ৫০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামে খেলা শেষ হবে ২৯ নভেম্বর।

চট্টগ্রামে কঠোর নিরাপত্তা বিপিএল ঘিরে

এবারের আসরে দুই পর্ব শেষে ভালো অবস্থানে নেই চিটাগং ভাইকিংস। ভালো অবস্থানে নাথাকলেও চিটাগং ভাইকিংসের দর্শকরা নিজের এলাকায় প্রিয় দলকে সমর্থন দিতে রাত জেগে অপেক্ষায় ছিলেন টিকিটের জন্য। গতকাল সন্ধ্যা ৭টার ম্যাচ ছিল স্বাগতিক চিটাগং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স খেলা। এই ম্যাচের টিকিটের জন্য সারা রাত অপেক্ষা করেও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দাঁড়িয়েও অনেকেই টিকিট পাননি। বিশেষ করে ২০০ টাকার টিকিটের সংকট ছিল বেশি। বেশিরভাগই কালোবাজারিদের পকেটে চলে গেছে বলে অভিযোগ করলেন চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সেলিম উল্লাহ।

মোহাম্মদ সেলিম উল্লাহ বলেন, ২০০ টাকার টিকিট কালোবাজার থেকে কিনেছি ৩৫০ টাকায়। আবার অনেকেই আরও বেশি দামে টিকিট কিনেছেন। একই অভিযোগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু হায়দার, সৌরভ দাস, ওমর ফারুক ও সোবাহান চৌধুরী। অনেকেই রাত জাগার ফল হিসেবে একটা টিকিট সংগ্রহ করতে পেরেছেন।

টিকিট সংকটের বিষয়টি জানতে চাইলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টিকিট কাউন্টারে থাকা কর্মকর্তারা জানান, হাতে যতক্ষণ টিকিট ছিল, ততক্ষণ বিক্রি করেছি। টিকিটের চেয়ে দর্শকের সংখ্যা বেশি হওয়ার এই সংকট দেখা দিয়েছে।

টিকিট সংকটের বিষয়ে বিপিএলের চট্টগ্রামের দায়িত্বশীল কর্মকর্তা আলী আব্বাসকে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

চট্টগ্রাম পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে ক্রিকেটারদের ব্যক্তিগত চলাচলে অনুৎসাহিত করা, নগরীর প্রধান সড়ক শেখ মুজিব রোড যানজটমুক্ত রাখা এবং মোবাইল ছাড়া অন্য কোনো কিছু নিয়ে মাঠে প্রবেশ না করার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ, চট্টগ্রামে পাঁচ দিনে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচগুলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ‘হোম ভেন্যু হওয়ায় সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে চিটাগং ভাইকিংস। প্রতিদিন দুটি করে ম্যাচ থাকছে। প্রথমটি শুরু হয় গতকাল শুক্রবার দুপুর ২টায়। দ্বিতীয়টি শুরু হয় সন্ধ্যা ৭টায়।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে