জমির বিরোধ নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

0
হবিগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ২

আজ রবিবার (১১ জুলাই) হবিগঞ্জের বাহুবলে জমির বিরোধের জের ধরে একদল লোক এক কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ বিকালে উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ফয়সল আহমেদ (২৭) মীরেরপাড়া গ্রামের ময়না মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র হতে বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর জানান, মীরেরপাড়া গ্রামের ময়না মিয়া ও খুর্শেদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পুকুরের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো। আজ তাদের জায়গার মাপজোখ চলছিল।

“এই সময় উভয়পক্ষই সীমানা পিলার নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতন্ডার এক পর্যায়ে একদল লোক ফয়সল আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।”

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আলমগীর কবীর সাংবাদিকদের জানান, ঐ ব্যক্তির লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে ইতিমধ্যে অভিযান পরিচালনা শুরু করা হয়েছে।