‘নিখোঁজ’ নর্থ সাউথের শিক্ষক সিজার

0
‘নিখোঁজ’ নর্থ সাউথের শিক্ষক সিজার
ছবি: ইন্টারনেট

গতকাল মঙ্গলবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে। পরে রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন।

‘নিখোঁজ’ নর্থ সাউথের শিক্ষক সিজার
ছবি: ইন্টারনেট

মুবাশ্বার হাসান সিজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক এবং একসময় সাংবাদিকতাও করেছেন। পরে তিনি যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেন।

খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান জিডি করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করে দেখছি।

মুবাশ্বার হাসান সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন গণমাধ্যমকে জানান, গত ২৫ অক্টোবর কেউ একজন ছাত্র পরিচয় দিয়ে সিজারকে খুঁজতে বাসায় এসেছিল। সিজার তখন ছিলেন না। এরপর থেকেই সিজার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। পরে সিজার নিরাপত্তার জন্য বাসায় সিসি ক্যামেরাও স্থাপন করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে