‘প্রজেক্ট ২ টাকা’: “বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর প্রয়াস” এর গল্প

0
প্রজেক্ট ২ টাকা

‘বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর প্রয়াস’ স্লোগানকে সামনে নিয়ে গড়ে উঠেছে “প্রজেক্ট ২ টাকা” নামে গ্রুপ। এটি একটি ফেসবুক গ্রুপ। একঝাক তরুণ সেচ্ছাসেবক খুব সহজ একটি উদ্দেশ্য নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই গ্রুপে। উদ্দেশ্যটি হলো ক্ষু্দ্র ক্ষুদ্র দান সংগ্রহ এবং তা একত্রিত করে অসহায় মানুষকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা।প্রজেক্ট ২ টাকা

উদ্দেশ্য অত্যন্ত পরিস্কার কিন্তু একটি গ্রুপ অসহায় মানুষকে স্বাবলম্বী করবে এবং তারা সফল হবে; এটা অনেক জটিল মনে হতে পারে। হওয়ারই কথা কারন আমার দেশে আর যাইহোক অসহায়, সহায় সম্বল হারানো মানুষের পরিমান আশংকা জনক। রাস্তাঘাট, অফিস আদালত, বাস, রেল, ট্রলার, পাড়া, মহল্লা, গ্রাম এমনকি ঘরে বসে থাকলেও এমন একটা দিন আপনি পাবেননা যখন একজন অসহায় লোক আপনার কাছে হাত পাতেনা।

এইসব মানুষকে দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা করে সাহায্যও করছে বহুমানুষ। কিন্তু এই সাহায্যদান বছরের পর বছর করলেও সম্ভব নয় একজনকে তার এই দুর্দশা থেকে মুক্তি দেওয়া।
“প্রজেক্ট ২ টাকা” তার কাজের ক্ষেত্রটা বেছে নিয়েছে এখানেই। এইসব দাতাদের দান এই অসহায়দের হাতেই তুলেদিবে কিন্তু একটি নিয়মতান্ত্রিক উপায়ে।

উপায়টা হলঃ ইচ্ছুক প্রত্যেক দাতা প্রতিদিন ২ টাকা প্রজেক্টের ফান্ডে জমা দিবে, এতে মাসে তার নামে জমা হবে ৬০ টাকা, বছরে জমা হবে ৭২০ টাকা। এভাবে দাতার সংখ্যা যদি ১০০ হয় তাহলে বছর শেষে ৭২ হাজার টাকা। এবার নিশ্চয় বুঝতে পারছেন এই টাকা দিয়ে একজন বা দুজন অসহায় ব্যক্তিকে বছর শেষে স্বাবলম্বী করা কতটা সহজ এবং স্থায়ী সমাধান? হ্যা তাই।
২০১৭ সালের জানুয়ারিতে এই ক্ষুদ্র স্বপ্নকে সামনে নিয়ে যাত্রা শুরু করা “প্রজেক্ট ২ টাকা” ইতিমধ্যে ১ টা স্বাবলম্বী করা প্রজেক্ট বাস্তবায়ন করে ফেলেছে।
ডিসেম্বরে প্লান রয়েছে আরো দুইজনকে স্বাবলম্বী করবে।

প্রজেক্ট ২ টাকা
দাতাদের আগ্রহে এবং বন্যার ভয়াবহতার প্রতি দৃষ্টি রেখে এককালীন ত্রান কালেকশন করে ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার পরিবারের হাতে তুলে দিয়েছে ত্রান সামগ্রী।
প্রজেক্ট ২ টাকা
সুন্দর পরিকল্পনা, সকলের সহযোগিতা আর মানুষের প্রতি মায়ামমতা থাকলে অনেক ছোট কিছু দিয়েও যে অনেক বড় কাজ করা যায় তার বাস্তব উদাহরণ রাখছে প্রজেক্ট ২ টাকা।

বিস্তারিত জানতে গ্রুপের লিংকে দেখুন:
গ্রুপ লিংক
পেইজ লিংক

লেখকঃ সাইফুল ইসলাম‎

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে