বছরের শুরুতে ‘আভাস’ নতুন ব্যান্ডদল নিয়ে আসছেন তুহিন

0
বছরের শুরুতে ‘আভাস’ নতুন ব্যান্ডদল নিয়ে আসছেন তুহিন

বছরের শুরুতে ‘আভাস’ নতুন ব্যান্ডদল নিয়ে আসছেন তুহিন

শ্রোতাদের মাতাতে ভালো গান নিয়ে ‘আভাস’ নামে নতুন ব্যান্ডদল নিয়ে আসছেন তুহিন। এরআগে জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন আর তানযীর তুহিন অবিচ্ছেদ্য হয়। এ অবস্থায় সম্প্রতি কিছু দিন অসুস্থ থাকার পর দল ছড়ার ঘোষণা দেন তুহিন। দলের কর্মীদের প্রতি তাকে অবহেলার অভিযোগ তোলা হয়। তবে দলের পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।

এইদিকে দল ও নিজের প্রস্তুতি নিয়ে তুহিন সংবাদ মাধ্যমকে বলেন, শিরোনামহীন ছাড়ার পর অনেকেই যোগাযোগ করেন। তাদের সঙ্গে আলোচনা শেষেই ‘আভাস’ গড়ার পরিকল্পনা করি।

তুহিন দলের নাম প্রসঙ্গে  বলেন, কোনো ঘটনা ঘটার আগে তার একটি আভাস পাওয়া যায়। সেই ভাবনা থেকেই আমরা দলের নাম দিয়েছি ‘আভাস’। আমরাও ভালো কিছু গানের আভাস নিয়ে আসতে চাই।

তুহিন ছাড়াও আভাসে থাকছেন- সুমন [গিটার], রাজু [বেজ], রিঙ্কু [ড্রামস], শাওন [কি-বোর্ড]।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে