জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার ব্যাপারে ট্রাম্পের একক সিদ্ধান্ত কেউ মেনে নেবে না। এ ঘোষণা আইনগত বৈধতা পাবে না বলে মনে করছে মিসর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উঠতে যাওয়া ওই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমর্থনে অন্যান্য দেশ যেন জেরুজালেমে দূতাবাস স্থানান্তর না করে, সে বিষয়টিও থাকবে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এইদিকে নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য মিসরের এ প্রস্তাবকে সমর্থন করলেও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
চলতি মাসের শুরুতে তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্ত জানিয়ে শহরটিকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। এর পর থেকেই ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শুক্রবারও গাজা উপত্যকা ও ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।














