মানুষের পাশে বারডেম ছাত্রলীগ

0

করোনা ভাইরাস রূপ বদলাচ্ছে প্রতিনিয়ত। অন্য যেকোনো সময়ের চেয়ে মানুষ আক্রান্ত হচ্ছে বেশি। কঠোর লকডাউন দিলেও সংক্রমণ কমছে না আশানুরূপভাবে। শ্রমজীবীরাও নির্দেশ অমান্য করে বের হচ্ছেন জীবিকার তাগিদে।


চিকিৎসকরা শুরু থেকেই সম্মুখ যোদ্ধা। সামর্থের সবটুকু দিয়ে মানব সেবায় নিজেদের বিলিয়ে দেন এই মহান পেশার ব্যক্তিবর্গ। এবার এগিয়ে এলেন বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক ডাঃ আশিক হাসান স্বাগত।


সাধারণ সম্পাদক আশিক হাসানের নির্দেশনায় ইব্রাহীম মেডিকেল কলেজ-বারডেম ছাত্রলীগের পক্ষ হতে মগবাজার  এলাকায়  শ্রমজীবী ও সাধারণ পথচারীদের মাঝে সার্জিক্যাল মাস্ক, ক্যাপ ও সুরক্ষা সামগ্রী প্রদান করে ছাত্রলীগের সদস্যরা। 


তাদের একজন বারডেমের ফাইনাল ইয়ারের ছাত্র অমিত ঘোষ বলেন, করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। খেটে খাওয়া মানুষরা নিরুপায় হয়ে বের হচ্ছে। তাদের ঝুঁকি বেশি। আশিক ভাইয়ের নির্দেশে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।