সুষ্ঠভাবে হরতাল পালন করছে বামদলগুলো

0
সুষ্ঠভাবে হরতাল পালন করছে বামদলগুলো

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। হরতালে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।

সুষ্ঠভাবে হরতাল পালন করছে বামদলগুলো

বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি ও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে হরতাল  পালন করছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।

গত ২৩ নভেম্বর এ হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আজ হরতাল চলাকালে সকাল ৮টার দিকে শাহবাগ থেকে একটি মিছিল বের করেন বাম নেতারা। মিছিলটি মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরাতন পল্টন, বায়তুল মোকাররম গেট থেকে ঘুরে কাকরাইল হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে অবস্থান করে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ দিকে হরতালে যাতে কোনও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য রাজধানীর বিভিন্ন রাস্তায় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

হরতালে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সময় বাড়ার সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে