টেস্ট ফরম্যাটে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি সংখ্যায় অস্ট্রেলিয়া স্যার ডন ব্র্যাডম্যানের সমান হলেন বর্তমান দলটির দলপতি স্টিভেন স্মিথ। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরির স্বাদ নিয়েছেন স্মিথ।

তবে অধিনায়ক হিসেবে ১৪তম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। অধিনায়ক হিসেবে ১৪টি সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যানও।
যদিও ব্র্যাডম্যানের সমান হতে গিয়ে বেশি টেস্ট খেলেছেন স্মিথ। ব্র্যাডম্যান যেখানে অধিনায়ক হিসেবে ২৪ টেস্ট খেলে ১৪টি সেঞ্চুরি করেছেন, সেখানে ২৯তম টেস্টে ১৪তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। তাই ৫ টেস্ট বেশি খেলে ব্র্যাডম্যানকে স্পর্শ করলেন স্মিথ।
পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ২৩৯ রানের নান্দনিক ইনিংস খেলে অস্ট্রেলিয়ার অ্যাশেজ পুনরুদ্ধার করেন স্মিথ।














