
একনজরে দেখে নিন দেশ বিদেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সংবাদ।
* সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় শীতলপাটিকে অন্তর্ভুক্ত করেছে ইউনেসকো।
* বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে নাকে খত দিয়ে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। : মীর্জা ফখরুল ইসলাম আলমগীর
* পুলিশের আবেদনে সাড়া দিয়ে ফরহাদ মজহারকে অপহরণের ‘মিথ্যা অভিযোগ’ দেওয়ার অভিযোগে তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে আদালত।
* মিত্র দেশগুলোর আহ্বান উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতির যে ঘোষণা দিয়েছেন, তা বাংলাদেশের কাছেও গ্রহণযোগ্য নয় : প্রধানমন্ত্রী
* রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তিতে ‘আই’ ইউনিটের পরীক্ষায় সাম্প্রদায়িক প্রশ্নপত্র প্রণয়ন করার দায়ে দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
* রাখাইন থেকে আসা ৭ লাখ ৫৯ হাজার ৭৭২ জন রোহিঙ্গা গতকাল বুধবার পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।
* ফ্রান্স, তুরস্ক, সৌদি আরবসহ অনেক মিত্র দেশের আহ্বানকে তোয়াক্কা না করে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
* ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার পর ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে গণঅভ্যুত্থানের ডাক দিয়েছে হামাস।
* অস্ট্রেলিয়া সমকামী বিয়েকে বৈধতা দিচ্ছে।
* ২০২৩ সালের মধ্যে ভারত থেকে উঠে যাবে রেলের সব ডিজেল ইঞ্জিন। : ভারতের রেলমন্ত্রী
* রাশিয়া বিশ্বকাপ আর্জেন্টিনার বর্তমান দলটির শেষ সুযোগ : লিওনেল মেসি।
* চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
* গ্রুপ পর্বে সর্বাধিক ৩০৬টি গোলের রেকর্ডের জন্ম দিয়েছে এবারের চ্যাম্পিয়নস লীগের আসর।
* আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন বিরাট কোহলি।
——– ৭ ডিসেম্বর, ২০১৭ ——–
এই ছিল আজকের উল্লেখযোগ্য কিছু ঘটনা। কোন খবরটি আপনার মনে বেশি দাগ কেটেছে? কেমন কাটলো আজ আপনাদের দিন?? জানতে চাই আজ নতুন যা শুনলেন, যা দেখলেন, যা করলেন, যা শিখলেন।












