দেশের পাঁচ বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি সাময়িক স্থগিত!

0

সরকারি নীতিমালা না মানায় ৫টি বেসরকারি মেডিক্যাল কলেজে চলতি বছর এমবিবিএস কোর্সে (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮) শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বেসরকারি মেডিক্যাল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত)-এর গুরুত্বপূর্ণ বিভিন্ন শর্ত না মানায় ছাত্রছাত্রী ভর্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মেডিক্যাল কলেজে ভর্তি সাময়িক স্থগিত

ঐ মেডিক্যাল কলেজেগুলোতে শিক্ষার্থী ভর্তি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে ২৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জানান, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে মেডিক্যাল কলেজ স্থাপন, অনুমোদন, স্থগিতাদেশ প্রত্যাহার, আসন বৃদ্ধি ও নবায়ন বৃদ্ধিসংক্রান্ত এক সভায় মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি স্থগিতের সিদ্ধান্ত হয়।

বর্তমানে সরকারি ৩১টি, বেসরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা ৬৯টি। সরকারি ও বেসরকারি উভয় মিলিয়ে মোট আসন সংখ্যা ৯ হাজার ৫৬৮। তার মধ্যে সরকারি ৩হাজার ৩১৮ ও বেসরকারি ৬ হাজার ২৫০টি আসন।

আগামী ৬ অক্টোবর সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর ভর্তি পরীক্ষায় ৮২ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে