নির্ধারণ হল ৩৭তম বিসিএসের মৌখিক ও ৩৮তমর প্রিলির তারিখ

0
নির্ধারণ হল ৩৭তম বিসিএসের মৌখিক

সরকারি কর্ম কমিশন (পিএসসি)জানিয়েছে চলতি মাসের ২৯ নভেম্বর ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং আগামী ২৯ ডিসেম্বর ৩৮তমর প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে।

নির্ধারণ হল ৩৭তম বিসিএসের মৌখিক

মঙ্গলবার আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে ৩৭, ৩৮ ও ৩৯তম বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশেষ বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলতি মাসের ২৯ নভেম্বর শুরু হবে। ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর। আর ৩৯তম বিসিএসের জন বিধিমালার সংশোধনের জন্য জন প্রশাসনে সংশোধনের প্রস্তাব পাঠাবে পিএসসি। এটি বিশেষ বিসিএস করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য এ সংক্রান্ত কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমতির জন্য তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এই তিনটি সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা একাধিক বিসিএস নিয়ে কাজ করছি যেন গড়ে সময় কম লাগে। তিনি আরও বলেন আমরা চেয়েছিলাম ২১ ডিসেম্বর ৩৮তম প্রিলিমিনারির পরীক্ষা নিতে। কিন্তু ওই দিন রংপুর সিটি করপোরেশনের নির্বাচন থাকায় নেওয়া সম্ভব হচ্ছে না। তবে ডিসেম্বরের শেষ দিকে এ পরীক্ষা হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে